• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবি, স্মারকলিপি প্রদান – IPCSBDPress

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

[ad_1]

আপডেটঃ ৮:০৮ অপরাহ্ণ | মার্চ ৩০, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীতে শিশু মৃত্যুহার রোধ, সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মারকলিপি প্রদান করেছে।একই সঙ্গে সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিও জানানো হয়েছে।এ ঘটনায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ আরও জোরালোভাবে সামনে এসেছে।রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা ১২টার দিকে ‘বরেন্দ্র ইয়ুথ ফোরাম’-এর উদ্যোগে রাজশাহীর সিভিল সার্জনের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।সিভিল সার্জনের পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডা. মোছা. মাহবুবা খাতুন স্মারকলিপিটি গ্রহণ করেন।একইসঙ্গে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও অনুলিপি পাঠানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, চিকিৎসা একটি মৌলিক অধিকার হলেও মানসম্মত সেবার অভাবে প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকিতে পড়ছে।বিশেষ করে শিশুদের ক্ষেত্রে সংকট আরও প্রকট।গত ১১ থেকে ২২ মার্চের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ সুবিধার অভাবে অপেক্ষমাণ ৩৩ শিশুর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।

এতে আরও উল্লেখ করা হয়, রাজশাহীতে শিশুদের জন্য নির্মিত ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল দীর্ঘদিন ধরে চালু না থাকায় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা।২০১৬ সালে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতালটির নির্মাণকাজ শুরু হয়ে ২০২৩ সালে শেষ হলেও এখনো তা চালু হয়নি, যা চরম অব্যবস্থাপনার দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।

স্মারকলিপিতে দ্রুত হাসপাতালটি চালু, আইসিইউ সুবিধা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং স্বাস্থ্যখাতে একটি স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের দাবি জানানো হয়।পাশাপাশি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, অব্যবস্থাপনা ও দালালচক্র বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ সময় পরিবেশ ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক পলি রাণীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ইঙ্গিত দেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category