• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি -অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত ফতুল্লায় মাদকের বিভিন্ন স্পটের নিয়ন্ত্রণে যারা সাহস বাড়ানোর উপায়: বিড়ালের মত নয়, বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকুন ফতুল্লার শিয়াচরে মাদক ব্যবসায়ী কামাল গ্রেপ্তার ওমানে বন্যায় আটকে পড়া দুই ভারতীয়কে বাঁচালেন ফতুল্লার সাগর আইজিপি আলী হোসেন – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে ১২ মাদক বিক্রেতা গ্রেফতার  নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল সিলগালা ও জরিমানা সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ফতুল্লায় দুই মাদকের স্পটে যৌথ অভিযান, গ্রেপ্তার ১০

নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল সিলগালা ও জরিমানা

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন


নরসিংদীতে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা ও অনিয়ম রোধে জেলা প্রশাসনের ঝটিকা অভিযান। শহরের তরোয়া এলাকায় দুটি বেসরকারি হাসপাতালে পরিচালিত হয় এই ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা ও অন্যটিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।
অস্বাস্থ্যকর পরিবেশ ও নানা অনিয়মের কারণে নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০১৮ সালের পর থেকে নবায়ন করা হয়নি হাসপাতালের লাইসেন্স।
এসময় ডিউটি ডাক্তার, প্যাথলজিস্ট কিংবা টেকনিশিয়ান কাউকেই হাসপাতালে পাওয়া যায়নি। সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধনের কড়া নির্দেশ দেয় প্রশাসন। এরপর অভিযান চালানো হয় নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে। সেখানেও অভিযানের খবর পেয়ে আগেই পালিয়ে যান হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী। অনুমোদনহীন ল্যাব ও অত্যন্ত অপরিচ্ছন্ন অপারেশন থিয়েটার। লেবার রুমে ছিল না অক্সিজেন সিলিন্ডার, এমনকি বেডগুলোও ছিল অকেজো। গুরুতর এসব অভিযোগে ল্যাব এইড হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
জব্দ করা হয় হাসপাতালের ল্যাব রুমের বিভিন্ন মালামাল।
ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারিক নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, “জনস্বার্থে স্বাস্থ্য খাতের এমন অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। অভিযানে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের কর্মকর্তাদের সঙ্গে ছিল পুলিশ ও আনসার বাহিনী।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts