
বিনা উসকানিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরুর দুই সপ্তাহ পর হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনে দায়িত্ব পালন করা একমাত্র মুসলিম নারী সদস্য সামিরা মুনশি পদত্যাগ করেছেন। তিনি ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন।
পদত্যাগের কারণ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামিরা মুনশি জানান, যুক্তরাষ্ট্রের ভেতরে এবং দেশের বাইরে ট্রাম্প প্রশাসনের ‘অন্যায় ও নৃশংসতার’ কারণে তিনি পদ ছেড়ে দিচ্ছেন।
সামিরা মুনশি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের ‘অবৈধ যুদ্ধ’ তাকে গভীরভাবে বিচলিত করেছে। এই সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের সংবিধান বা কংগ্রেসের যথাযথ অনুমোদন ছাড়াই শুরু করা হয়েছে। আমার নাম সামিরা মুনশি। আমি হোয়াইট হাউস রিলিজিয়াস লিবার্টি কমিশনের উপদেষ্টা হিসেবে প্রেসিডেন্টের নিয়োগপ্রাপ্ত সদস্য। আজ আমি দেশে ও দেশের বাইরে এই প্রশাসনের অন্যায় ও নৃশংসতার প্রতিবাদে পদত্যাগ করছি।
ইরানে ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করে সামিরা মুনশি বলেন, কমিশন, সরকার বা কোনো স্বার্থগোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট কারও ভয়ভীতি বা চাপের কারণে আমি পদত্যাগ করছি না। আমি পদত্যাগ করছি, কারণ আমি এই কমিশনের সদস্যদের দ্বারা সংঘটিত অন্যায় সরাসরি দেখেছি, এবং এর সঙ্গে আর কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। সামরিক হামলায় শিশুসহ বেসামরিক মানুষের মৃত্যুর জন্য সরকার দায়ী। তার আরও দাবি, ট্রাম্প প্রশাসন এসব পদক্ষেপ নিয়েছে ইসরাইলকে সমর্থন দেয়ার জন্য। এই ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ বলে অভিহিত করেন তিনি।
My name is Sameerah Munshi. I am a Presidential appointee serving as advisor to the White House Religious Liberty Commission.
Today, I am resigning over the injustice and atrocities of this administration at home and abroad.
Full statement below ⬇️
Also here:…— Sameerah Munshi (@SameerahMunshi) March 13, 2026