• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

ডলি সায়ন্তনীর পরকীয়ার জন্য ডিভোর্স, মুখ খুলে চুপ হয়ে গেলেন রবি চৌধুরী

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

[ad_1]

কিছুদিন আগেই এক পডকাস্টে সাবেক স্ত্রী ডলি সায়ন্তনীর সঙ্গে বিচ্ছেদের কারণ জানিয়ে তুমুল আলোচনায় আসেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। সেখানে তিনি দাবি করেন, তার অজান্তে ডলি এক কোরিয়া প্রবাসী গাড়িচালকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বিষয়টি জানতে পেরেই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন।

রবি চৌধুরীর এমন বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। ফেসবুকে তার বক্তব্যের ভিডিও ও বিভিন্ন উদ্ধৃতি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

এ ঘটনার পর থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন এই গায়ক। কেউ তার সাহসী স্বীকারোক্তিকে সমর্থন করেছেন, আবার কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আনার সমালোচনা করেছেন।

তবে বিতর্ক বাড়তেই কিছুটা বিরক্ত ও ক্ষুব্ধ রবি চৌধুরী। সব ধরনের বিভ্রান্তিকর উপস্থাপনা থেকে দূরে থাকতে তিনি আপাতত ইন্টারভিউ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ফেসবুকে কিছুদিনের জন্য ইন্টারভিউ থেকে বিরত থাকতে চাই, কারণ বলি একটা লিখে আরেকটা, ভালো থাকবেন সবাই।’

তার এই স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মনে করছেন, তার বক্তব্য গণমাধ্যমে ভিন্নভাবে উপস্থাপিত হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত চর্চাই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।

সব মিলিয়ে ব্যক্তিগত জীবনের একটি মন্তব্য থেকেই রবি চৌধুরীর জীবনে তৈরি হয়েছে বড় বিতর্ক। তবে এ নিয়ে গায়িকা ডলি সায়ন্তনীকে মুখ খুলতে দেখ যায়নি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category