• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ

Reporter Name / ১৯৮ Time View
Update : শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অভিযানে একটি ভেক্যু  ও দুটি ট্রলি জব্দ করা হয়েছে। অভিযানটি পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ ও আশপাশের এলাকা থেকে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদী তীরবর্তী এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে, রথখোলা বাজারের সামনে এবং কোচেরচর বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে কিস্তিবাদী আড়াল ব্রিজের নিচে নদী থেকে বালু ও মাটি কাটার সময় একটি ভেক্যু মেশিন ও দুটি ট্রলি জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে জব্দকৃত ভেক্যু ও ট্রলিগুলো উপজেলা পরিষদে নিয়ে আসা হয়েছে। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া বলেন, ব্রহ্মপুত্র নদসহ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে যারা এই ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category