• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীতে যান চলাচলে বিধিনিষেধ আরোপ – IPCSBDPress

Reporter Name / ২৬০ Time View
Update : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ২:০২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

আরএমপি নিউজ:- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় বিভিন্ন ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরএমপি জানায়, নির্বাচন কমিশন সচিবালয় ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের আলোকে ১১ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত রাজশাহী মহানগর এলাকায় ট্যাক্সি ক্যাব বা কার, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।

পাশাপাশি ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত পর্যন্ত সব ধরনের মোটরসাইকেল চলাচলের ওপরও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, চিকিৎসা ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে।

এছাড়া টিকিট বা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বিমানবন্দরগামী ও বিমানবন্দরফেরত যাত্রীবাহী যানবাহন, দূরপাল্লার যাত্রী পরিবহন এবং নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত প্রার্থী, এজেন্ট, সাংবাদিক ও নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে।নির্বাচন উপলক্ষে নৌ-যান চলাচলের ক্ষেত্রেও পৃথক নির্দেশনা জারি করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচল বন্ধ থাকবে।তবে রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত প্রার্থী ও এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জরুরি সেবায় ব্যবহৃত নৌ-যানের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হিসেবে নৌ-যান ব্যবহারের ক্ষেত্রেও ছাড় রাখা হয়েছে।আরএমপি জানিয়েছে, জাতীয় মহাসড়ক, বন্দর ও আন্তঃজেলা সংযোগ সড়কে যান চলাচলের ক্ষেত্রে এসব নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।জনস্বার্থে জারি করা এ আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে পুলিশ।

শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব বিধিনিষেধের কথা জানানো হয়।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category