• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দিনাজপুরে তুলার বাম্পার ফলন তবে মজুরি নিয়ে হতাশ শ্রমিক – IPCSBDPress আল্লাহ যাকে পছন্দ করে, দুনিয়ার সব শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, নেটদুনিয়ায় প্রশংসিত অভিষেক বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুর মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের বরণ ও সনদ প্রদান – IPCSBDPress দেশ অস্থিতিশীল করতে বিদেশে বসে কলকাঠি নাড়ছে ফ্যাসিস্ট হাসিনা রাজশাহীতে ডিবি পুলিশের মাদক-বিরোধী অভিযানে চার ব্যবসায়ী গ্রেপ্তার, উদ্ধার ৬০০ পিস ট্যাপেন্টাডল – IPCSBDPress নারায়ণগঞ্জে পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী আটক রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার – IPCSBDPress এলাকার মানুষ গ্যাস না পেলে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেবো শাহবাগে ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ

রাজশাহীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৩১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর উদ্যোগে সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।এ লক্ষ্যে সীমান্তবর্তী ও নির্বাচনী এলাকাগুলোতে স্ট্রাইকিং রিজার্ভসহ প্রায় ৭ শতাধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।একই সঙ্গে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

এরই অংশ হিসেবে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা খিদিরপুর, শাহাপুর, দৌলতপুর, মিরগঞ্জ, তালাইমারি, চামারদহ, চারঘাট বিকল্প ও সোনাবান্দী বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ৩৯ বোতল ভারতীয় মদ, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩৯৭ পিস, ইলেকট্রিক রেজিস্ট্যান্স ১০ হাজার পিস, এলইডি লাইট ১ হাজার পিস এবং নেশাজাতীয় সিরাপ ১৯৩ বোতল জব্দ করা হয়।

এছাড়া একই দিন ভোর সাড়ে ৫টার দিকে মিরগঞ্জ এলাকার বাঘা থানার পিরোজপুরে অভিযান চালিয়ে নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়নের দায়িত্বাধীন এলাকায় একটি সিটি করপোরেশন, নয়টি উপজেলা ও ছয়টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প, ২৮টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, কে-৯ ইউনিট, পদ্মা নদীতে সাতটি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফট মোতায়েন করা হয়েছে।

পাশাপাশি সীমান্তবর্তী ১৬টি বিওপিতে প্রতিটিতে ১০ জন করে সদস্যসহ স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে।সংবাদ সম্মেলনে ১ বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts