• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন |
  • English Version

বিএনপি-জামায়াতের কাছ থেকে মানুষের নতুন করে পাওয়ার মতো কিছু নেই

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন


চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, বিএনপি এবং জামায়াতে ইসলামীর কাছ থেকে বাংলাদেশের মানুষের নতুন করে আর পাওয়ার মতো কিছু নেই। দেশের মানুষ তাদের দেখেছে। তারা ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখাচ্ছে।  সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন,কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী সেলিম মাহমুদসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

চরমোনাই পীর বলেন, বিএনপির শাসন আমরা বেশ কয়বার দেখেছি, সেই সময় তারা তামাম দুনিয়াতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামায়াতের নেতৃত্বে যে জোট হয়েছে তারাও বিএনপির সঙ্গে বহু বছর ক্ষমতায় ছিল। তারাও বলেছে শরিয়াহ অনুযায়ী নয়, প্রচলিত নিয়মেই নাকি দেশ পরিচালনা করবে। সুতরাং তাদের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তনে একদলকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। সেই পালাবদলেই আবার ফাঁসির আসামিও বেকসুর খালাস পেয়ে যায়। এসব কিছুর পরিবর্তনে আগামী সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে অনেক রাজনৈতিক উত্থান-পতন দেখেছি। অনেকবার মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। মানুষের মুক্তির জন্য ভালো নেতা চাই, ভালো নীতি চাই; তাছাড়া মানুষের মুক্তি নাই। তাই আগামী নির্বাচনে পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামের পক্ষে থাকতে হাতপাখা প্রতিকে ভোট দিন; কারণ হাতপাখা সারা দেশেই সৎ, যোগ্য, মানুষের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছে।যে পুরোনো আইন ও বন্দোবস্ত বদলের জন্য এতো রক্ত-ঘাম ও জীবন উৎসর্গিত হলো সেই নীতিতে দেশ আবারো চলবে; তা হতে পারে না।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts