• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অদূর ভবিষ্যতেও ইরানের নেতৃত্ব ভেঙে পড়ার কোনো ঝুঁকি নেই সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী স্ক্রিনশট ফাঁস করে একঝাঁক নায়িকার নাম কেন প্রকাশ্যে আনলেন জয় যারা জনগণের ভোটের সঙ্গে প্রতারণা করেছে তাদের পরিণতি ভালো হয়নি সাংবাদিকরা পজেটিভ লিখলে ভালো কাজে জাতি উৎসাহিত হবে- স্বাস্থ্যমন্ত্রী দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

নবীনগরে চ্যানেল এস-এর বর্ষপূর্তি পালিত

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন


নবীনগর উপজেলা প্রতিনিধি :“ সব কথা সবার কথা’ অঙ্গীকার নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দেশের প্রথম এআই প্রযুক্তির ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস- এর বর্ষপূর্তি পালিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে চ্যানেল এস-এর “নবীনগর উপজেলা দর্শক ফোরামের” আয়োজনে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি’র সভাপতিত্বে ও দৈনিক বাংলার প্রতিনিধি জামাল হোসেন পান্নার সঞ্চালনায় বর্ষপূর্তি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন।

এসময় বক্তব্য রাখেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা মো: আক্কাস আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: নোমান, নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল পত্রিকার প্রতিনিধি মাহবুব আলম লিটন, নবীনগর প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ভোরের দর্পন পত্রিকার প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, মানবকন্ঠের প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির প্রতিনিধি সাফিউল আলম, দৈনিক শিরোমনি পত্রিকার প্রতিনিধি আল আমিন, শাহ আলম মিয়া, রাজু আহমেদ, সিয়াম আহমেদ, শেখ হামদান, মুজাহিদ প্রমুখ।

দেশের প্রথম এআই প্রযুক্তি নির্ভর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস পথচলার প্রথম বছর সফলভাবে পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করায় শুভেচ্ছা জানান বক্তারা। এসময় বক্তারা বলেন, চ্যানেল এস শুরু থেকেই “বস্তুনিষ্ঠ, নির্ভুল ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হয়েছে। বিশেষ করে গ্রামীণ জনপদের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে চ্যানেলটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে।”


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts