• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদীতে আদনান স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন


তানভীর আহমেদ : নরসিংদির মনোহরদীতে আদনান স্মৃতি ব্যাডমিন্টন টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত।
(১৭ জানুয়ারি) শনিবার সন্ধ্যা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের খালিয়াবাইদ মৌলবির মোড়ে আদনান স্মৃতি সংঘের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় অংশগ্রহণ করেন চরমান্দালিয়া ক্রিয়া সংঘ বনাম মারিয়া স্পোর্টিং ক্লাব, বীরগাঁও, খেলা পরিচালনা করেন আশরাফুল আমিন বিপুল।
খিদিরপুর ডিগ্রি কলেজের প্রভাষক মো: শামসুল আলম এর সভাপতিত্বে ও আদনান স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোহাম্মদ নাজিম উদ্দিন, খেলা উদ্বোধন করেন কৃষ্ণপুর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন গোলাপ, এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান ধনু, হাবিবুর রহমান সবুজ, নূর হোসেন সহ আরো অনেকে। খেলা শেষে বিজয়ী মারিয়া স্পোর্টিং ক্লাব, বীরগাঁও দলের হাতে প্রথম পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts