• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন |
  • English Version

মান্দায় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ২৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন


আমিন (নওগাঁ) প্রতিনিধি : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জানুয়ারি সন্ধ্যা ৬টার পর মান্দা উপজেলা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট কমিটির আয়োজনে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি পদপ্রার্থী ডাঃ ইকরামুল বারী টিপু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমির ও নওগাঁ-৪ (মান্দা) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি মান্দা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মখলেছুর রহমান মাকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাইনুল ইসলাম মাসুম ও মোঃ মেহেদী হাসান রনি।

এ সময় উপস্থিত ছিলেন ৮নং কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ জামায়াত ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় ও বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে নওগাঁসহ বিভিন্ন জেলা ও উপজেলার মোট ২৪টি দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে স্পন্সর হিসেবে সহযোগিতা করেন আইপি কমিউনিকেশন লিমিটেড, আলোর দিশারী ফাউন্ডেশন, মেসার্স রমা ট্রেডার্স, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড সার্ভিস সেন্টার, জনতা সোলার হাউস, পপুলার মেন্স কার্ট, কামরুল থাই, জোসনা টেলিকম, ডিয়ার টেইলার্স অ্যান্ড ফেব্রিক্স, আব্দুর রহমান জেনারেল হাসপাতাল অ্যান্ড ল্যাব, সোহান ওয়েল্ডিং অ্যান্ড ওয়ার্কশপ, হারুন টেলিকম, শরীফ টেলিকম, সালাম টেলিকম, সাফা জেমস অ্যান্ড বেবি শপ ও একটিভ ডিজিটাল সাইন।

খেলায় ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন রাজশাহীর খেলোয়াড় আরিয়ন। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় নিয়ামতপুর উপজেলা (নওগাঁ) দল এবং রানার্সআপ হয় রহনপুর উপজেলা (রাজশাহী) দল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts