• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে

Reporter Name / ২৭৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

[ad_1]

সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,  নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে নির্বাচন বানচাল করতে চাইলেও তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে। এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সরকারকে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গত বুধবার রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজারের আজিজুর রহমান মুসাব্বিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচনবিরোধী, তারা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে। মুসাব্বিরকে যেভাবে হত্যা করা হয়েছে, অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হয়েছে। যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজনকে শনাক্ত করাও হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যারা নির্বাচনবিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমরা দাবি জানিয়েছি যাতে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category