• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২, রাজশাহীতে ২৪ ঘণ্টায় ১৭ জন গ্রেপ্তার – IPCSBDPress

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন


আপডেটঃ ১:৩৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।অভিযানের লক্ষ্য ছিল সন্ত্রাসী তৎপরতা দমন ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব অভিযান ধারাবাহিকভাবে চলবে বলে জানিয়েছে পুলিশ।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২-এ গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)।তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত এবং মতিহার থানার খোঁজাপুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে বলে জানিয়েছে আরএমপি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান জোরদার করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

IPCS News : Dhaka : আর ‍এম পি নিউজ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts