• সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

রাজশাহীকে শান্তিপূর্ণ শহর হিসেবে গড়তে চাই: আরএমপি কমিশনার – IPCSBDPress

Reporter Name / ১০৩ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৫৩ পূর্বাহ্ণ | ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) নতুন কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, নগরের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে যা যা প্রয়োজন সব করা হবে।সুষ্ঠু পুলিশিং ব্যবস্থা গড়তে কাজ করা হবে।সবাইকে নিয়ে রাজশাহীকে একটি সুন্দর মহানগরী হিসেবে গড়ে তুলতে চাই।রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে তিনি এসব কথা বলেন।এর আগে সকালে আরএমপির ৩৩তম কমিশনার হিসেবে ড. মোহাম্মদ জিল্লুর রহমান আনুষ্ঠানিভাবে দায়িত্ব গ্রহণ করেন।পরে আরএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন তিনি।সভায় সাংবাদিকরা নতুন পুলিশ কমিশনারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন এবং শহরের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, যানজট এবং আইনশ্খৃলা পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকরা শহরের সার্বিক চিত্র উপস্থাপন করেন।

পুলিশ কমিশনার ড. মোহাম্মদ জিল্লুর রহমান সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।মতবিনিময় ও পরিচিতি সভায় আরো উপস্থিত ছিলেন-রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) নাজমুল হক, উপকমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, উপকমিশনার (মিডিয়া) গাজিউর রহমান প্রমুখ।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ, রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts