• সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদণ্ড, হাইড্রোলিক হর্ন জব্দ

Reporter Name / ১০১ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন


নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ড আদায় করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ইটখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের পরিচালক মো. বদরুল হুদা জানান, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে শব্দদূষণকারী যানবাহন শনাক্তে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় দুইটি যানবাহনের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি তিনটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা অনুযায়ী প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬ নম্বর বিধি লঙ্ঘনের দায়ে মোট দুইটি মামলায় ৫ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts