• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

লোভ দেখিয়ে জংগলে নিয়ে শিশুকে ধর্ষণ – IPCSBDPress

Reporter Name / ১০৭ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন


আপডেটঃ ১:০৬ অপরাহ্ণ | নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নে গরুর জন্য ঘাস কাটতে যাওয়া ১১ বছরের এক শিশুকে ফুসলিয়ে মাঠের পাশে ঝোপে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে আনোয়ার নামে এক যুবকের বিরুদ্ধে।রোববার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।অভিযুক্ত আনোয়ার (৩৫) একই ইউনিয়নের ইসলামপুর গ্রামের মরহুম ভুট্টু মিয়ার ছেলে।ভুক্তভোগী কিশোরীর মামা অভিযোগ করে বলেন, আমার ভাগ্নি দুপুরে বাড়ির পাশে গরুর জন্য ঘাস কাটতে গেলে আনোয়ার তাকে লোভ দেখিয়ে ঝোপের আড়ালে নিয়ে জোর করে ধর্ষণ করে।

এ সময় তার চিৎকারে আশপাশের স্থানীয়রা ছুটে এলে আনোয়ার পালিয়ে যায়।আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইসমাইল বলেন, ওই শিশুকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।আমরা প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আব্দুল হালিম বলেন, কিশোরীকে ধর্ষণের অভিযোগ শুনে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী সব আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।ধর্ষককে আটক করতে পুলিশ কাজ করছে।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts