• সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ওযু করার সময় বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্র নিহত আহত ১ বন্দরে অপহৃত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৪ দিনেও উদ্ধার হয়নি সংস্কৃতি মঞ্চ নেত্রকোণার আয়োজনে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে মুক্ত আলোচনা – IPCSBDPress যুবদল নেতা সজিবকে নেয়া হয়েছে ঢাকা ডিবি কার্যালয়ে  জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠান ফতুল্লায় আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার নাসিক প্রশাসকের সঙ্গে চায়না হারবারের মতবিনিময়, মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস নেত্রকোণার মোহনগঞ্জে ১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা–সেই স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ – IPCSBDPress খায়রুল ইসলাম সজীবকে যুবদল থেকে বহিষ্কার বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেপ্তার

জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিলেন ট্রাম্প, শান্তিচুক্তিতে চাপ বাড়ছে ইউক্রেনের ওপর – IPCSBDPress

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:০৫ পূর্বাহ্ণ | নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৩ নভেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পরোক্ষভাবে ‘অকৃতজ্ঞ’ বলে আখ্যা দিয়েছেন। যদিও সরাসরি নাম উল্লেখ করেননি, তবে তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ট্রাম্প লিখেছেন, ইউক্রেনের ‘নেতৃত্ব’ যুদ্ধ থামাতে তার প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধ উত্তরাধিকারসূত্রে পেয়েছে যা কখনো শুরু হওয়া উচিত ছিল না। এই যুদ্ধকে তিনি ‘সবার জন্য পরাজয়জনক’ বলে উল্লেখ করেন এবং বিশেষ করে লাখো মানুষের অকারণ মৃত্যুকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রস্তাব অনুযায়ী, আগামী ২৭ নভেম্বরের মধ্যে ইউক্রেনকে সিদ্ধান্ত জানাতে হবে। চুক্তিতে বলা হয়েছে, যুদ্ধ থামাতে হলে ইউক্রেনকে তাদের দখলে থাকা সব ভূখণ্ড ছেড়ে দিতে হবে এবং যুদ্ধের সময় সংঘটিত অপরাধগুলো বিচার না করে সাধারণ ক্ষমা ঘোষণা করতে হবে।

এমন প্রস্তাবের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তায় জানান, ইউক্রেন তার ইতিহাসে এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। তার ভাষায়, এখন হয় সম্মান হারাতে হবে, নয়ত যুক্তরাষ্ট্রের মতো এক বন্ধুকে হারাতে হতে পারে।উল্লেখ্য, ট্রাম্পের প্রস্তাব নিয়ে পশ্চিমা বিশ্বে ইতোমধ্যেই তীব্র আলোচনার ঝড় উঠেছে। ইউক্রেন এখন কূটনৈতিক চাপে সিদ্ধান্ত নেওয়ার কঠিন সময়ের মুখে দাঁড়িয়ে আছে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts