• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত। মনোহরদীর চর আহাম্মদপুরে পানিবন্দি মানুষের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক লাঞ্ছিতের অভিযোগ। মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মনোহরদীতে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে জলাবদ্ধতা, অসমাপ্ত কালভার্ট পরিদর্শনে সহকারী কমিশনার ভৃমি মো সজিব মিয়া। নোয়াখালীতে আত্মগোপনেও শেষ রক্ষা হলো না: গ্রেফতার মনোহরদীর কুখ্যাত ‘নয়ন ডাকাত

ট্রাম্পকে পাশে নিয়ে সৌদি ক্রাউন প্রিন্সের ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা – IPCSBDPress

Reporter Name / ১১৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

[ad_1]

আপডেটঃ ১১:৪০ পূর্বাহ্ণ | নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ

সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দিয়েছে।বর্তমান ৬০০ বিলিয়ন ডলার থেকে তা বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।বুধবার এ তথ্য প্রকাশ করেছে বার্তাসংস্থা আনাদোলু।মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সালমান।তিনি জানান, দুই দেশের মধ্যে যে চুক্তিগুলো হতে যাচ্ছে, সেগুলো বিনিয়োগের পরিমাণ আরও বাড়ানোর সুযোগ তৈরি করবে।তার ভাষায়, ‘আমার ধারণা, আজ বা আগামীকাল আমরা বলতে পারবো যে এই বিনিয়োগ ৬০০ বিলিয়ন থেকে বাড়িয়ে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত হবে।’

ক্রাউন প্রিন্স আরও জানান, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)সহ বিভিন্ন খাতে বড় আকারের চুক্তি স্বাক্ষর হবে, যা দুদেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিনিয়োগ প্রসঙ্গে ট্রাম্প বিস্ময় প্রকাশ করে বলেন, ‘মানে আপনি বলছেন ৬০০ বিলিয়ন এখন ১ ট্রিলিয়ন হবে?’ জবাবে সালমান দৃঢ়ভাবে বলেন, ‘হ্যাঁ, কারণ আজ যে চুক্তিগুলো স্বাক্ষর করছি, সেগুলোই এর পথ তৈরি করবে।’এ সময় ট্রাম্প সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তিনি অন্তত ৬০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিশ্চিত ধরে নিতে পারেন, তবে যেহেতু সালমান তার বন্ধু, তাই অংকটি আরও বাড়তে পারে। তার ভাষায়, ‘সম্ভবত এটি ১ ট্রিলিয়নও হতে পারে— তবে আমাকে একটু কাজ করতে হবে।’

যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনত বান্দার আল সউদ এই বৈঠককে দুই দেশের সম্পর্কের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, বেশ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হয়েছে, যদিও সেগুলোর বিস্তারিত প্রকাশ করা হয়নি। দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার এই উদ্যোগকে অনেকেই মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

IPCS News : Dhaka :

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts