• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন |
  • English Version

সৌদি সরকার হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণ – IPCSBDPress

Reporter Name / ১১৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:০১ পূর্বাহ্ণ | নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ

সৌদি আরব আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভারের রোগ, সংক্রামক অসুখসহ বিভিন্ন গুরুতর শারীরিক জটিলতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া, গুরুতর মানসিক বা শারীরিক প্রতিবন্ধিতা, আলঝেইমার, মৃগীরোগ, হুপিং কাশি, যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং অন্তঃসত্ত্বা নারীরাও হজে অংশ নিতে পারবেন না।

সোমবার প্রকাশিত প্রতিবেদনে দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এই ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে।সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা এবং গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতার সাথে জড়িত ব্যক্তিরাও হজে অংশ নিতে পারবেন না।

দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, অসুস্থদের ফিটনেস সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সৌদি মনিটরিং টিম প্রতিটি হজযাত্রীর ফিটনেস সার্টিফিকেট যাচাই করবে। এই কঠোর বিধিনিষেধের উদ্দেশ্য হলো হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts