• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন |
  • English Version

এই দেশের মানুষ ধর্মপ্রিয় কিন্তু ধর্মান্ধ নয়-চাঁ,নবাবগঞ্জে মির্জা ফকরুল – IPCSBDPress

Reporter Name / ১০৬ Time View
Update : শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন


আপডেটঃ ১১:৫০ পূর্বাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয় মানুষ।ধর্মকে ভালোবাসে, আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে।কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়।আজ এই কথা গুলো মনে রেখে আমি গত নির্বাচনের হিসাব গুলো দেখাতে চাই।কত পারসেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম ? পাঁচ পারসেন্ট ? সাত পারসেন্টের বেশি না।রাতারাতি লাভ দিয়ে একান্নতে চলে যাবেন, এইটা মনে করি না।বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না।কারণ, আপনাদের তারা বিশ্বাস করে না।

শনিবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এ কথা বলেন।নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ গণসমাবেশের আয়োজন করা হয়।মির্জা ফখরুল বলেন, আজ একটা দল সংকটকে আরও গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে।

যখন আমরা সবাই মিলে সংস্কারের সনদে সই করলাম পার্লামেন্টের সামনে ১৭ অক্টোবর।অনেক দল একমত হয়ে গেলাম, সই করলাম।এখন হঠাৎ করেই সেই দল বলতে শুরু করেছে, আমাদের পিআর দরকার।আপনারা পিআর বোঝেন? যে জিনিসটা বাংলাদেশের মানুষ বোঝে না, সেই জিনিস হঠাৎ করে ঘাড়ের মধ্যে চাপায় দিচ্ছে? লাফায় উঠছে যে তারা ক্ষমতায় যাবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতাযুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আপনারা শুধু বিরোধিতাই করেননি, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন।এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই।কারণ, আমি একজন মুক্তিযোদ্ধা।আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি।

আজ সোশ্যাল মিডিয়াতে উল্টাপাল্টা–আবোলতাবোল বলে আমাদের মাথা নোয়াতে পারবেন না।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts