• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
  • English Version

মনোহরদীতে রহস্যজনক অগ্নিকাণ্ডে কাজল মিয়ার সর্বস্ব ভস্মীভূত – IPCSBDPress

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন


আপডেটঃ ৩:১৭ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ

নরসিংদীর মনোহরদী থানার লেবুতলা ইউনিয়নের ধরাবান্ধা দিঘীরপাড় গ্রামে গভীর রাতে ঘটে গেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড।গত ১১ তারিখ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এলাকার বাসিন্দা কাজল মিয়ার বসতঘরে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে।মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করলে পরিবার ও প্রতিবেশীরা কিছুই রক্ষা করতে পারেননি।স্থানীয়দের ধারণা—এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত অগ্নিসংযোগ; কারণ ঘরের আশপাশে কোনো দুর্ঘটনাজনিত আগুনের উৎস পাওয়া যায়নি।আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, পোশাক, প্রয়োজনীয় নথিপত্র, এবং বাড়ির অংশে থাকা ছোট মুদির দোকানের সব মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনতে প্রতিবেশীরা প্রাণপণ চেষ্টা করলেও ততক্ষণে পুরো বসতঘর ধসে পড়ে এবং ভেতরের কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি।প্রাথমিক হিসাবে কাজল মিয়ার প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে।অগ্নিকাণ্ডের পর কান্নাজড়িত কণ্ঠে কাজল মিয়া বলেন, এক রাতেই আমার সব শেষ হয়ে গেল।আমার ঘর, দোকান-সব পুড়ে ছাই হয়ে গেছে।আমার জীবনের সঞ্চয় আর স্বপ্ন একেবারে শেষ হয়ে গেল।

এলাকাবাসীরা জানান, কাজল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় শান্ত, পরিশ্রমী ও সৎ মানুষ হিসেবে পরিচিত।তার ছোট মুদির দোকানটিই ছিল জীবিকার একমাত্র অবলম্বন। অগ্নিকাণ্ডে সব হারিয়ে এখন তিনি ও তার পরিবার গভীর অসহায়ত্বে দিন কাটাচ্ছেন।স্থানীয়দের দাবি-ঘটনাটি অত্যন্ত রহস্যজনক এবং দ্রুত তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।

ঘটনার পর মনোহরদী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অগ্নিকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে।কাজল মিয়া ও এলাকাবাসী আশা করছেন-আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত হবে।

IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts