• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বন্দরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা দেড় লাখ টাকা নারায়ণগঞ্জের মানুষের আতঙ্ক দূর করার জন্য রাজপথে নেমেছি: রাজীব বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ৪ লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ, সম্মান ও কল্যাণে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার – IPCSBDPress সোনারগাঁয়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ গ্রেপ্তার মাধবদীতে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু কে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় আ’লীগের ১৯২ আসামি (তালিকা) বন্দরে খাল সংস্কারের দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি রুপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজের দুই সহযোগী গ্রেপ্তার রাজশাহী বিভাগে ২৭ লাখের বেশি শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল – IPCSBDPress বন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত লাইনম্যানের মৃত্যু

তাণ্ডব চালিয়ে দুর্বল হলো মেলিসা, বিপর্যস্ত জ্যামাইকা ও হাইতি – IPCSBDPress

Reporter Name / ১৩১ Time View
Update : বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন


আপডেটঃ ১০:৩৩ পূর্বাহ্ণ | নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ

ক্যারিবীয় সাগর পেরিয়ে শতাব্দীর ভয়াবহ তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় মেলিসা। ভয়ংকর এই ঝড়ে এখন পর্যন্ত জ্যামাইকা, হাইতি ও কিউবায় কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আবহাওয়াবিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার।অ্যাকুওয়েদারের তথ্যে বলা হয়, মেলিসা সর্বোচ্চ ঘণ্টায় ২৫০ কিলোমিটার গতিবেগে বয়ে গেছে—যা আটলান্টিক অঞ্চলে রেকর্ডকৃত দ্বিতীয় সর্বোচ্চ বেগের ঝড়। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ঝড়বিষয়ক বিশেষজ্ঞ অ্যান-ক্লেয়ার ফন্টান একে জ্যামাইকার ইতিহাসে “শতাব্দীর ভয়াবহতম ঝড়” বলে অভিহিত করেছেন।

গত ২৮ অক্টোবর, ক্যাটাগরি–৫ মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানে মেলিসা। ১৯৮৮ সালের পর এটিই দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। এতে হাজারো ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমি ধ্বংস হয়।শুক্রবার (৩১ অক্টোবর) প্রকাশিত অ্যাকুওয়েদারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল পশ্চিম ক্যারিবীয় অঞ্চলেই ৪৮ থেকে ৫২ বিলিয়ন ডলার সমমূল্যের ক্ষতি হয়েছে।জ্যামাইকার সরকারি হিসাব অনুযায়ী, ১৯ জন নিহত এবং প্রায় ৪ লাখ ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় আছেন। জনপ্রিয় পর্যটন নগরী মন্টেগো বে-তে কোমরসমান পানি উঠেছে, যা পরিবহনব্যবস্থা ও সরবরাহ চেইন সম্পূর্ণ ভেঙে দিয়েছে।হাইতিতে বন্যা ও নদী উপচে পড়ার ঘটনায় ৩১ জন নিহত ও ২০ জন নিখোঁজ হয়েছেন। কেবল দক্ষিণাঞ্চলের পেটি-গোয়ে এলাকায় এক নদী উপচে পড়ে ২৩ জনের প্রাণহানি ঘটে, যাদের মধ্যে ১০ শিশু রয়েছে।

কিউবায় মেলিসা ক্যাটাগরি–৩ মাত্রায় দুর্বল হয়ে আঘাত হানে। সেখানে প্রাণহানি না ঘটলেও প্রায় ৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে, এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ক্যারিবীয় অঞ্চলের পরিচালক ব্রায়ান বোগার্ট বলেন, “মাঠ পর্যায়ে যা দেখেছি, তা একেবারেই ভয়াবহ। বাড়িঘর ভেঙে পড়েছে, মানুষ বাস্তুচ্যুত, খাদ্য ও বিশুদ্ধ পানির ঘাটতি মারাত্মক।”

বিশেষজ্ঞদের মতে, মেলিসা এবারের মৌসুমের চতুর্থ ঝড় যা ২৪ ঘণ্টারও কম সময়ে ভয়াবহ শক্তি অর্জন করেছে। সমুদ্রপৃষ্ঠের অস্বাভাবিক উষ্ণতা এই “র‌্যাপিড ইনটেনসিফিকেশন” প্রক্রিয়াকে ত্বরান্বিত করছে। বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে ঘূর্ণিঝড়গুলো আরও দ্রুত শক্তিশালী ও বিধ্বংসী হয়ে উঠবে।

সূত্র: রয়টার্স, শাফাক নিউজ, অ্যাকুওয়েদার।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts