• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

মনোহরদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ১০৬ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন


তানভীর আহমেদ : মাদককে না বলুন খেলাকে হ্যাঁ বলুন,খেলাধুলায় গড়বে দেশ,মাদক করবে শেষ, এই প্রতিপাদকের সামনে রেখে নরসিংদীর মনোহরদী উপজেলার আরাফাত রহমান কোকো স্মৃতি ফাইনাল ফুটবল ফুটবল ফাইনাল খেলা -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

(২৪ অক্টোবর) শুক্রবার বিকালে বড়চাপা বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বড়চাপা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত খেলায় ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব আচমিতা কটিয়াদী কিশোরগঞ্জ একাদশকে টাইব্রেকারে ৫-৬ গোলে হারিয়ে পাটুলী কিংস ফুটবল একাদশ জয় লাভ করে।
খেলায় উভয় দল ১টি করে গোল করায় খেলাটি অমীমাংসিত থাকে। অবশেষে টাইব্রেকারে ভাই বন্ধু স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।

বড়চাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন গুশান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ প্রধান ও ছাত্রদল নেতা মোস্তাকিম মিরাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা চেয়ারম্যান ও বিএনপি’র আহ্বায়ক মোঃ আহসান হাবীব বিপ্লব বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অতিথি হিসেবে খেলায় উপস্থিত ছিলেন ভিপি গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, পৌর বিএনপির আহ্বায়ক এড্যা. আঃ হান্নন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল ফজল, উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মনিরুজ্জামান ছোটন, অধ্যক্ষ হ্যারেম উল্লাহ আহসান, বিএনপি নেতা রফিকুল ইসলাম রবি, ছাত্রদল নেতা রাকিব হাসান সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts