• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

মনোহরদীতে এক কন্যা সন্তান রেখে প্রেমিকের সাথে পালিয়ে গেল প্রবাসীর স্ত্রী।

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ১৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

 

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলায় এক প্রবাসীর স্ত্রী কন্যা সন্তান রেখে টিকটকার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন—এমন খবর প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের নামাপাড়া গ্রামে। জানা যায়, সৌদি প্রবাসী আমির হোসেনের স্ত্রী বৈশাখী সম্প্রতি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল নিয়ে মনোহরদী পৌরসভার চক তাতারদী এলাকার টিকটকার মুকতার হোসেনের ছেলে সারোয়ার হোসেন মিশুর সঙ্গে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, অভিযুক্ত মিশু একজন মাদকাসক্ত যুবক। বৈশাখীর সঙ্গে তার দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল বলে জানা গেছে। প্রবাসে থাকা অবস্থায় স্বামী আমির হোসেন বৈশাখীকে নিয়মিত অর্থ পাঠাতেন এবং দামি উপহারও দিতেন—যার মধ্যে ছিল তিনটি আইফোন, একটি স্যামসাং S20, একটি DSLR ক্যামেরা, একটি ল্যাপটপ ও একটি R15 বাইক। পরবর্তীতে সেই বাইকটি বৈশাখী তার প্রেমিককে উপহার দেন এবং পরে সেটি বিক্রি করে দেওয়া হয়।

প্রবাসী আমির হোসেন জানান, মেয়ের চিকিৎসার কথা বলে বৈশাখী একাধিকবার তার কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু সেই অর্থ প্রেমিকের পেছনে ব্যয় করেছেন। চলতি বছরের জুন মাসে তিনি ৬ মাসের ভিসায় সৌদিতে গিয়েছিলেন, সেখানে দুই মাস থাকার পর দেশে ফিরে আসেন। দেশে ফিরে গত ২৪ সেপ্টেম্বর তিনি কন্যা সন্তান ও পরিবারকে ফেলে প্রেমিক মিশুর সঙ্গে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা বলছেন, এই ঘটনাটি সমাজে নৈতিক অবক্ষয়ের একটি দৃষ্টান্ত। বিশেষ করে প্রবাসী স্বামীদের প্রতি অবিশ্বাস ও বিশ্বাসভঙ্গের এমন উদাহরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts