• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

প্রস্তাব না মানলে হামাসের জন্য নরকের দরজা খুলে যাবে: ট্রাম্প

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

[ad_1]

গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ দফা পরিকল্পনা মেনে নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে আগামী  (৫ অক্টোবর) রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৩ অক্টোবর) নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প হামাসকে রোববার ওয়াশিংটনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় দিয়েছেন। এটিকে হামাসের জন্য শেষ সুযোগ বলে অভিহিত করে ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসির সময় রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। প্রত্যেক দেশ (চুক্তিতে) সই করেছে! যদি এই শেষ সুযোগের চুক্তিতে পৌঁছানো না হয়, তাহলে সমস্ত নরক – যা আগে কেউ কখনো দেখেনি, হামাসের বিরুদ্ধে ফেটে পড়বে।

সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ট্রাম্প তার ২০ দফা প্রস্তাব ঘোষণা করে। ইতোমধ্যে প্রস্তাবটি হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে।

হামাস জানিয়েছে, গাজায় ইসরায়েলি গণহত্যার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্টের ২০ দফা পরিকল্পনা অধ্যয়নের জন্য তাদের এখনো সময় প্রয়োজন। শুক্রবার হামাসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, হামাস এখনো ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে পরামর্শ চালিয়ে যাচ্ছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে, পরামর্শ চলছে, কিছু সময়ের প্রয়োজন।

গত মঙ্গলবার ট্রাম্প তার প্রস্তাব দেওয়ার পর হামাসকে পরিকল্পনা গ্রহণের জন্য ‘তিন বা চার দিনের’ আল্টিমেটাম দিয়েছিলেন। আরব দেশগুলোসহ পশ্চিমা বিশ্ব শক্তিগুলো এটিকে স্বাগত জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল আজ শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, পরিকল্পনায় উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শিগগিরই এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category