• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
  • English Version

দুর্নীতি মামলায় এস আলম গ্রুপ চেয়ারম্যানসহ ৩ পলাতক আসামির গ্রেফতারের জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি – IPCSBDPress

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন


আপডেটঃ ১২:১৭ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

দুর্নীতির মামলায় পলাতক আসামি আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার দুই ভাইকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সাইফুল আলম ছাড়াও গ্রুপটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ও পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান একই মামলার আসামি।

এদিন দুদকের পক্ষ থেকে সংস্থাটির উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে রেড নোটিশ জারির নির্দেশ দেন।দুদকের আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা যোগসাজশ করে এএম ট্রেডিং নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ প্রস্তাব তৈরি ও অনুমোদনের ব্যবস্থা করে। পরে ১০৪ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে তা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ৩৪০ কোটি টাকা এস আলম সুপার ওয়েল লিমিটেডে সরিয়ে নেয়া হয়।

দুদকের ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় দণ্ডবিধির বিভিন্ন ধারা ছাড়াও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর আওতায় অপরাধ সংঘটনের প্রমাণ মিলেছে। বর্তমানে আসামিরা বাংলাদেশে না থাকায় তাদের গ্রেফতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশনা দিতে আদালতের কাছে অনুরোধ করা হয়।

IPCS News : Dhaka :


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts