• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনোহরদীতে ইউনিয়ন যুবদলের সভাপতি কে নিয়ে ষড়যন্ত্র, প্রতিবাদে প্রতিবাদ সভা

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন

[ad_1]

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোঃ আপন ভূঁইয়ার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রামপুর বাজার ইউনিয়ন যুবদলের অফিসে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।

এসময় আপন ভূঁইয়া বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কোন অভিযোগ নেই। আমি জাতীয়তাবাদের আদর্শে রাজনীতি করি। কিন্তু গত ১৯শে সেপ্টেম্বর সন্ধ্যায় খিদিরপুর বাজার ইউনিয়ন বিএনপির অফিসে আমাকে নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল ফজল ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাস্টার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আমার উপর তুলে যার কোন সত্যতা নেই। আমি নাকি রামপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করেছি। যার কোন সত্যতা নেই আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরো বলেন আমি চাঁদাবাজি করেছি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে আমি আজীবনের জন্য রাজনীতি ছেড়ে দিব। আমার জনপ্রিয়তায় হিংসান্নিত হয়ে একটি মহল আমার পিছনে উঠে পড়ে লেগেছে। তারা আরো বলে আমার নাকি জনপ্রিয়তা নেই। যদি না থাকে তাহলে আমার ডাকে এত মানুষ কিভাবে প্রতিবাদ সবাই আসলো আমার প্রশ্ন তাদের কাছে?
অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে গত ১৭টি বছর আওয়ামী লীগের নির্যাতন সহ্য করেছি এখন নিজ দলের মিথ্যা অপবাদ সহ্য করতেছি। আমি আমার নেতা সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাই ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন ভাইয়ের দৃষ্টি কামনা করছি।
এ সময় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গ্রাম কমিটি সভাপতি রফিকুল মোড়ল, নূর আহাম্মদপুর গ্রাম কমিটি সভাপতি ফাইজদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল রশিদ, ৫নং ওয়ার্ড গ্রাম কমিটি সভাপতি আব্দুল রাশিদ, পূর্ব রামপুর গ্রাম কমিটি সভাপতি মানিক, সাধারণ সম্পাদক জশিম উদ্দীন, সাবেক মেম্বার ফোরকান, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মস্তূফা, জয়েন সেক্রেটারি আবুল কাসেম, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজল প্রধান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহরাব উদ্দিন সহ খিদিরপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category