• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদীতে ব্রহ্মপুত্র নদের পাড় থেকে চুরি-ছিনতাই মামলার আসামির লাশ উদ্ধার

Reporter Name / ২১১ Time View
Update : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

[ad_1]

নরসিংদী জেলার মনোহরদী উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড় থেকে রুবেল মিয়া (৪২) নামের এক আসামির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হাতিরদিয়া বাজারের পশ্চিম পাশে শ্মশান ঘাট এলাকায় মরদেহটি পাওয়া যায়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার চরপাড়া (নলবাইদ) গ্রামের হাবিদ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি, ছিনতাই, হত্যা ও মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানায়, সকাল ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করতে না পেরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীকে খবর দেওয়া হয়। পরে পিবিআই মরদেহটির পরিচয় শনাক্ত করে।

মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মাহাতাব রহমান বলেন, “গতকাল রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীর ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্র নদ পার হওয়ার সময় রুবেলের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।”

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category