• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে যুবদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট: প্রতিমন্ত্রী ফারজানা খাল খনন উদ্বোধনের পর কর্দমাক্ত অবস্থায় মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী মানবসভ্যতা বাঁচাতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা অতীব জরুরি: ড. মঈন খান শ্রীঘ্রই প্রধানমন্ত্রীর নেতৃত্বে  কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বিএনপি এমন দল, যে দল মানুষের উপকার হবে— এমন কাজ করার চেষ্টা করে লোক দেখানো নয়, কৃষকের বাস্তব উপকারে দেশব্যাপী খাল খনন কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী বকুল অভিনয়ে সাময়িক বিরতি, যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সামিরা খান মাহি সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামবে বিরোধীদল

রায়পুরায় ব্যাবসায়ী কে গলা কেটে হত্যা , নদের পাড়ে মিলল রক্তাক্ত লাশ

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন


নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে দেড়টার মধ্যে উপজেলার উত্তর বাখরনগরের জঙ্গি শিবপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। আজ সোমবার সকালে আড়িয়াল খাঁ নদের পাড়সংলগ্ন সড়ক থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

মানিক মিয়ার বাড়ি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামে। কে বা কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন রাত ৯টার মধ্যে দোকান থেকে বাড়ি ফিরতেন মানিক মিয়া। কিন্তু গতকাল রাতে তিনি আর ফেরেননি। একাধিকবার ফোন করলেও রিসিভ না করায় পরিবারের লোকজন খোঁজ নিতে বের হন। রাত প্রায় দুটোর দিকে তাঁর ভাই আরিফ মিয়া নদের পাড়ের সড়কে মানিক মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন।

পরে আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার এবং রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মুনসুর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, নিহতের গলার পেছন দিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি মুঠোফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হলেও হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts