• শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে মানব কল্যাণ পরিষদের শোভাযাত্রা তিন কারণে ‘অপরাধী’ বর্তমান রাষ্ট্রপতি: জামায়াত আমির নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল মনোহরদীতে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার কার্য উপদেষ্টাসহ পাঁচ সংসদীয় কমিটি গঠন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব অনলাইন এডিটরস অ্যালায়েন্সের ইফতার অনুষ্ঠিত গণমাধ্যমে যৌন হয়রানি রোধে ৩ প্রতিষ্ঠানের অংশীদারিত্ব, দুই এমওইউ সই

নরসিংদীতে ১২ কেজি গাঁজা সহ নারী মাকদকারবারী আটক

Reporter Name / ১১৪ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন


নরসিংদী পৌর শহর থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত নারী শারমিন বেগম (২২)। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহপুর গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। তার কাছ থেকে ১২ (বারো) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপপরিদর্শক মোঃ ফজলুল হক খানের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। নরসিংদী পৌর শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় মর্ডান পোল্ট্রি ফিডস দোকানের সামনে ওই নারীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার হয় ১২ কেজি গাঁজা।

পরে গ্রেফতারকৃত শারমিন বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts