• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
অনিবন্ধিত সেমাই-জেল তৈরির কারখানাকে লাখ টাকা জরিমানা daraz mart থেকে কোন ধরনের পণ্য কেনা যায়? বিস্তারিত আপডেট দেখুন সংসদেও ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারের সকল অধ্যাদেশ বাস্তবায়ন করব ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি জ্বালানি তেলের যথাযথ সরবরাহে মনিটরিং ও কন্ট্রোল সেল গঠন ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে মনোহরদী পৌরসভায় নগর সমন্বয় কমিটির (TLCC) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কা নারী দলের কোচ হলেন বাংলাদেশের সাবেক কোচ যতো কিছুই চলুক, দ্রুতই জুলাই মিউজিয়াম চালু হবেই আজ নরসিংদী’র কৃতি সন্তান ছাত্র নেতৃত্বের দৃষ্টান্ত শহীদ বাবলু’র ৩৯ তম মৃত্যু বার্ষিকী

মনোহরদীতে ফুটবল খেলার দ্বন্দ্বে কিশোর রিয়াদ ছুরিকাঘাতে নিহত

Reporter Name / ১০৩ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন


নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুরে ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মনতলা সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে ফুটবল খেলার সময় পূর্ব বিরোধের জেরে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক রিয়াদের ওপর হামলা চালায়। এসময় উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত হয় রিয়াদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোকন মিয়া জানান, “আগের দিন ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে আজ তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক আমার ছেলের ওপর হামলা চালায় এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করে। আমি আমার ছেলে হত্যার আসামিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই।”

মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts