• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন  

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন


আফজালুর রহমান উজ্জ্বল : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” হোসেনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‍্যালি,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা। এছড়া আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,কৃষি অফিসার কৃষিবীদ এ কে এম শাজাহান কবির, উপজেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিআরডিবি অফিসার হামিম রানা ও জুলাই যুদ্ধা আলামিন ভূইয়া প্রমূখ।এ সময় যুব উদ্যোক্তাদের হাতে নগদ টাকার চেক তুলে দেন ইউ এন ও কাজী নাহিদ ইভা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন

হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবে সভাপতি রফিকুল ইসলাম, হোসেনপুর রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান মিজান, মোহনা টেলিভিশনের সাংবাদিক উজ্জ্বল কুমার সরকার, দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক খাইরুল ইসলাম প্রমূখ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা বলেন,দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই যুবসমাজ নিজেরাও মাদকমুক্ত থাকতে হবে পাশাপাশি মাদক মুক্ত সমাজ গড়তে মাদক সেবনে নিরোতসাহিত করতে হবে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ও সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts