• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০ জন গ্রেপ্তার এবার নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকে প্রীতির পদত্যাগ বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড

শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য – মোঃ বিল্লাল হোসেন  

Reporter Name / ৩২২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন


মোঃ মিজানুর রহমান কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাহ হোসেন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের মেধাবী, নৈতিক ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তোলা। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনা করবে।তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে।

 

১১আগস্ট সোমবার সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসেম বুলবুল।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটি সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাজী মোকাররম হোসেন, পুলেরঘাট পিজি মেডিক্যাল সেন্টার, ডায়াগনস্টিক ও হাসপাতালের পরিচালক ডেন্টাল সার্জন ডাঃ মোঃ জিয়া উদ্দিন টিটু,জামায়াতে ইসলামী নেতা মাফুজুর রহমান, রফিকুল ইসলাম, যুবদল নেতা স্বপন, গ্রামীণ ব্যাংক পুলেরঘাট শাখার আরিফুল ইসলাম, সাংবাদিক প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

 

সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন বলেন, শিক্ষকদের কাজ শুধু পাঠদান নয়, বরং শিক্ষার মানোন্নয়নে কাজ করা। একই সঙ্গে অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে সন্তানের আচরণ, সময়ানুবর্তিতা ও পাঠ্য বিষয়ের অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা। তিনি বলেন, মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে কার্যকর ভূমিকা রাখে। বিদ্যালয়ের অবকাঠামো, দক্ষ শিক্ষক ও পাঠদানের আন্তরিক পরিবেশ বিদ্যমান। এ ধারা অব্যাহত রাখতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন।

 

তিনি শিক্ষক-অভিভাবকদের মাঝে আরও সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিতে সক্রিয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts