• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
ফতুল্লায় প্রাণঘাতী গুপ্ত আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবিলায় ডিসি-এসপিদের বিশেষ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ফতুল্লায় যৌথ অভিযানে ৯ মাদক বিক্রেতা গ্রেপ্তার ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ফারুক ও সম্পাদক রিয়াদ পূর্বাচলে ১৬০ একর জমিতে ‘ক্রিয়েটিভিটি পার্ক’: স্বাস্থ্যমন্ত্রী ফতুল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ বন্দরে স্কুল ভবনের নিচে এলপি গ্যাস ব্যবসা, আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা List of Top 10 SEO Expert in Bangladesh চালাকচর ইউনিয়নে গ্রাম আদালত সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ত্বকী হত্যা মামলায় জামশেদ শেখ ফের দুই দিনের রিমান্ডে

নেত্রকোনায় নদীভাঙন, পরিবেশ, স্বাস্থ্য ও কৃষি খাজনা নিয়ে উন্মুক্ত মত-বিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত। – IPCSBDPress

Reporter Name / ৩৫৬ Time View
Update : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন


আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ

নেত্রকোনা:- ‎‎নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় ২ আগস্ট (শনিবার) এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় নদী-ভাঙন, মাছ ধরা, চিকিৎসা সেবা এবং জমির খাজনা সংক্রান্ত নানা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মফিদুল আলম।সভায় সভাপতিত্ব করেন, নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।‎‎এ সময় উপস্থিত ছিলেন, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ কাদের, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।‎‎

আলোচনা সভায় বিএনপির সাবেক আহ্বায়ক মাসুদ রানা নদীভাঙন এলাকার ক্ষতির চিত্র তুলে ধরে বাস্তুচ্যুত পরিবারের পুনর্বাসনের জোর দাবি জানান।খালিয়াজুরী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ সুখন তালুকদার নদীতে কীটনাশক ব্যবহার করে মাছ ধরার ক্ষতিকর প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎‎স্বাস্থ্যসেবার দুরবস্থা তুলে ধরে নাজমুল হক আরিফ বলেন, কমিউনিটি ক্লিনিক ও উপজেলা হাসপাতালের মানোন্নয়ন অতীব জরুরি।এছাড়া,জমির খাজনা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।অনেকেই অভিযোগ করেন,খাজনা হার বৃদ্ধির ফলে কৃষকরা বিপাকে পড়েছেন।‎‎খালিয়াজুরী উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুউল্লাহ উপজেলার সার্বিক অবস্থা তুলে ধরেন এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করেন।‎

IPCS News : Dhaka : ‎শহীদুল ইসলাম : নেত্রকোনা।



Source link


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts