• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বেলাবতে এনসিপি নেতার সফরসঙ্গী হয়ে বিতর্কে তপন, বিএনপির কারণ দর্শানোর নোটিশে উত্তাল স্থানীয় রাজনীতি

মোঃ হিমেল মিয়া মনোহরদী উপজেলা প্রতিনিধি। / ৪০০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন

বেলাবতে এনসিপি নেতার সফরসঙ্গী হয়ে বিতর্কে তপন, বিএনপির কারণ দর্শানোর নোটিশে উত্তাল স্থানীয় রাজনীতি।

মোঃ হিমেল  জেলা প্রতিনিধি, নরসিংদী:
নরসিংদীর বেলাবো উপজেলার আমলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুল্লাহ তপন ফের বিতর্কের মুখে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের সঙ্গে ওয়ারী-বটেশ্বরে ঘুরতে গিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেলাবো উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। ৭ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তপনের বিরুদ্ধে রয়েছে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ। এলাকাবাসীর দাবি, বটেশ্বর এলাকায় নিজের ছবি ও নামসহ নিষিদ্ধ সাইনবোর্ড টানিয়ে সে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করছে। বিএনপির নামে ভুয়া কমিটি গঠন করে পদ পাইয়ে দেওয়ার নামে অনেকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তপনের অতীত নিয়েও রয়েছে বিস্তর আলোচনা। এক সময় চুরির ঘটনায় ধরা পড়ে স্থানীয়দের হাতে কান হারিয়ে ‘কানকাটা তপন’ নামে পরিচিত হয়ে ওঠে। রাজনৈতিকভাবে বিতর্কিত এই নেতা সংস্কারপন্থী বিএনপি নেতা সর্দার শাখাওয়াত হোসেন বকুলের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।

সম্প্রতি ওয়ারি গ্রামের এক বাসিন্দা অপহৃত হওয়ার ঘটনায়ও তপনের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ ওঠে। যদিও পরে পুলিশ অপহৃতকে উদ্ধার করে, কিন্তু তপনের বিরুদ্ধে কার্যকর কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ হয়নি।

স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের দাবি, খলিলুল্লাহ তপনকে স্থায়ীভাবে বহিষ্কার করে দলে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। এ নিয়ে বেলাবো ও আমলাব ইউনিয়নে বিএনপির রাজনীতিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category