• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ

মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত।

কামাল উদ্দিন সরকার বাদল

নরসিংদী প্রতিনিধি।

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় খিদিরপুর ডিগ্রি কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খিদিরপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি মাহামুদুল হাসান। তিনি খিদিরপুর ডিগ্রি কলেজের নামফলক উন্মোচন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ কর্মসূচির আওতায় দিনব্যাপী কলেজ প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ এবং খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক মাষ্টার মনতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ বাকিউল ইসলাম বাকী, খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান আকন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা মরহুম এ.এম. আনোয়ার হোসেনের বর্ণাঢ্য জীবন, শিক্ষা বিস্তারে তাঁর অবদান, সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গঠনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। খিদিরপুর ডিগ্রি কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তিনি এলাকার শিক্ষার প্রসারে যে অবদান রেখে গেছেন, তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, শিক্ষা বিস্তারের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এক হাজার গাছের চারা রোপণের এ উদ্যোগ আগামী দিনে সবুজ ও পরিবেশবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে মরহুম এ.এম. আনোয়ার হোসেনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে গণভোজ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category