• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার

মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড

মো হিমেল মিয়া।

মনোহরদী উপজেলা প্রতিনিধি।

নরসিংদীর  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সামারি ট্রায়ালের মাধ্যমে মনু মিয়া নামে এক ব্যক্তিকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ রায় ঘোষণা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হান।

আদালতের রায় ও সাজা পরোয়ানা সূত্রে জানা যায়, মনোহরদী থানার মামলা নং-০৩/২৬-এর আসামি মনু মিয়া। তিনি মনোহরদী উপজেলার চিকাদী গ্রামের মৃত আয়েব আলীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৯(ক) উপধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রায়ের পর সাজাপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে নরসিংদী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণে মনোহরদী থানা পুলিশের তৎপরতা

এদিকে মনোহরদীতে মাদক নিয়ন্ত্রণ ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে মনোহরদী থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশার দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে। মাদক বিক্রেতা ও মাদক কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং মাদক নির্মূলে পুলিশ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

মনোহরদী থানা পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক নিয়ন্ত্রণে কার্যক্রম অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category