• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে নবাগত ইউএনও মাহামুদুল হাসানের সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় মনোহরদীতে দ্য আল-হেরা ফাউন্ডেশনের কুইক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত মনোহরদীতে খাল খনন সম্পন্ন, প্রকল্প ব্যয়ের প্রায় অর্ধেক অর্থ সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও মনোহরদী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাহতাবুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মনোহরদীতে ১ বছরের কারাদণ্ড ও ৯৭ হাজার ৪০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার। মনোহরদীতে সাগরদী বাইপাস সড়কে খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ স্লোগানে মনোহরদীতে ফল মেলা অনুষ্ঠিত। মনোহরদীতে ২০ বছরের জমি বিরোধে দুর্ভোগে কয়েকটি পরিবার মনোহরদীতে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।

মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

 মনোহরদীতে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে অভিযান চালিয়ে কথিত ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রটির কাছ থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মনোহরদী থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ হাসানের নেতৃত্বে এএসআই সালাউদ্দিন ও সঙ্গীয় ফোর্স চকমাধবদী এলাকার মাহবুবের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে সাহারিয়া শেখ (২৪), জুনায়েদ হাসান (২৬), তাহমিনা আক্তার (২৪) ও মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় মাহবুব (২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

অভিযানকালে ওই বাড়ি থেকে মো. শফিকুল দর্জি (৩৪) নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। তিনি শিবপুর উপজেলার সাদারচর ইউনিয়নের চরখুপী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মনোহরদী থানায় ১২ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-১৩ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ৩৪২/৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার চার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts