• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয় ফতুল্লায় ব্যবসায়ীর বাড়িতে গুলি ছুড়ে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ২ সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি,  চাঁদাবাজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ২১ দিন ধরে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার – IPCSBDPress ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর কোনাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি,  চাঁদাবাজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name / ৭ Time View
Update : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই ক্ষুদ্র ব্যবসায়ীর কাছে চাঁদার টাকা না পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত বিএনপি নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. জসিম (৩৭) থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তার পাশাপাশি আরেক ব্যবসায়ী দুলালও ভুক্তভোগী হিসেবে উল্লেখ রয়েছেন।

 

অভিযুক্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে, নাসিক ১ নম্বর ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন (৫৫) এবং তার ভাই কামাল (৪৫)।

 

অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রাস্তার পাশে জসিমের বিকাশের দোকান এবং দুলালের পানের দোকান রয়েছে। অভিযুক্তরা গত প্রায় দুই বছর ধরে প্রতিটি দোকান থেকে মাসিক তিন হাজার টাকা করে চাঁদা আদায় করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে কামাল দোকান তুলে দেওয়ার হুমকি দেন। গত ২৫ জুন রাত ৮টার দিকে তিনি দুই ব্যবসায়ীর দোকানে গিয়ে মাসিক চাঁদার টাকা সালাউদ্দিনের কাছে পৌঁছে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। নির্ধারিত সময়ে টাকা না দিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

স্থানীয়দের দাবি, সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও ফুটপাতকেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে সালাউদ্দিন ও তার ভাই কামালের বিরুদ্ধে। এর আগে চাঁদাবাজির অভিযোগে সালাউদ্দিন গ্রেপ্তার হন এবং পরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হন।

 

এছাড়া স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর চাঁদা আদায়ের সময় কামালকে হাতেনাতে আটক করে স্থানীয় ছাত্র-জনতা। পরে তাকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়।

 

স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট ও ফুটপাতে ভ্যান বসিয়ে চাঁদা আদায় করে আসছেন সালাউদ্দিন ও কামাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙিয়ে তারা আরও বেপরোয়া হয়ে ওঠেন বলেও অভিযোগ করেছেন তারা।

 

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সালাউদ্দিন ও কামালের বক্তব্য পাওয়া যায়নি।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ বলেন, “আমি একটি অভিযানে আছি। এখনও অভিযোগ হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts