• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হোসেনপুর এস.পি ইউনিয়ন ডিগ্রি কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, শিক্ষা উপকরণ বিতরণ এবং বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৮ জুন) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

 

কলেজ গভর্নিং বডির সভাপতি মো. জিয়াউর রহমান জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক, এম আর গ্রুপের চেয়ারম্যান এবং হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবগঠিত সভাপতি আলহাজ মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি)।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুল মতিন, কলেজের হিতৈষী সদস্য মো. কবির হোসেন ভূঁইয়া বাবুল, শিক্ষা বোর্ড প্রতিনিধি মো. আলী আহমদ মেম্বার, ডিজি প্রতিনিধি মো. আব্দুল রশিদ এবং কলেজের সাবেক হিতৈষী সদস্য হাজী আলমগীর হোসেন।

 

এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াসমীন আরা, শিক্ষক প্রতিনিধি মো. আব্দুল গনি ও মো. আহসান হাবীব, হোসেনপুর এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মিয়াজী, মো. হুমায়ূন কবির মাস্টারসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মোহাম্মদ বজলুর রহমান (সিআইপি) বলেন, “শুধু শিক্ষাই নয়, এই প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারখানা। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করার পাশাপাশি একজন মানবিক ও সামাজিক দায়বদ্ধ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”

 

অনুষ্ঠানের শেষে এইচএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category