• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর মনোহরদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সেরা খামারিদের পুরস্কার বিতরণ আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ Web Hosting কী? কেন ভালো Hosting আপনার ওয়েবসাইটের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ? আপনার হোস্টিং সাইট কেন স্লো? সমাধান ও পরামর্শ

ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২

Reporter Name / ৬২ Time View
Update : মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে একটি ছাগলের গলায় প্লাস্টিকের নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে হত্যার অভিযোগে এক পশু ব্যবসায়ী ও তার কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে জেলার বন্দর থানার লাঙ্গলবন্দ এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন সাহাবুদ্দিন (৫৬) ও তার কর্মচারী হাসনাত (২০)। তাদের বাড়ি বন্দর থানার লাঙ্গলবন্দের পাঁচ কামতাল এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন জানান, তিনি বিভিন্ন জেলা থেকে ছাগল কিনে নারায়ণগঞ্জের বিভিন্ন সাপ্তাহিক হাটে বিক্রি করেন। ক্রেতাদের কাছে পশুকে বেশি মোটা ও ভারী দেখানোর জন্য ছাগলের গলায় প্লাস্টিকের নল প্রবেশ করিয়ে তাতে পানি ঢেলে পেট ফুলিয়ে দেওয়া হতো। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা করলেও আগে কোনো সমস্যা হয়নি। তবে ওইদিন একটি ছাগলকে অতিরিক্ত পানি খাওয়ানোর ফলে সেটি মারা যায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, গত ২ জুন ফতুল্লার সাপ্তাহিক পশুর হাটে এ ঘটনা ঘটে। ছাগলের গলায় নল ঢুকিয়ে পানি খাওয়ানোর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category