• রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে প্রাণনাশের হুমকি,  চাঁদাবাজ দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ বন্দরে ২১ দিন ধরে নিখোঁজ ৮০ বছরের বৃদ্ধা রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার – IPCSBDPress ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জে ৪ যানবাহনকে জরিমানা ফতুল্লায় গলায় নল ঢুকিয়ে অতিরিক্ত পানি খাইয়ে ছাগল হত্যা: গ্রেপ্তার ২ শহীদ জিয়ার ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মনোহরদীর কোনাপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার – IPCSBDPress N1 casino: Η Πύλη Διαδικτυακής Ψυχαγωγίας η οποία ξεχωρίζει N1 καζίνο: Η Πύλη Online Ψυχαγωγίας που διακρίνεται

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা-হেরোইনসহ দেশীয় অস্ত্র উদ্ধার – IPCSBDPress

Reporter Name / ৬ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন


আপডেটঃ ২:২৮ অপরাহ্ণ | জুন ২৮, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।এ সময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল ও নাইমেসুলাইড ট্যাবলেট, দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে শনিবার দুপুরে নগরীর খরবোনা নদীর ধার এলাকায় অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালিয়া থানাধীন খরবোনা নদীর ধার এলাকার বাসিন্দা মো. ইমরান হোসেন ইমু (৩৭) ও মো. মাসুদ হোসেন নাদু (৩২)।উভয়ের পিতা মৃত শহীদ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।পরে তাদের দেহ ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ গ্রাম হেরোইন, ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ পিস নাইমেসুলাইড ট্যাবলেট, একটি দেশীয় হাসুয়া, একটি চাপাতি, একটি চাকু এবং মাদক বিক্রির ৮ হাজার ২০০ টাকা।উদ্ধারকৃত সব আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts