
আপডেটঃ ১২:২৩ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৬
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৫ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইসকাফ সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গত ২৪ জুন বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে রাজপাড়া থানার মহিষবাথান এলাকার বাসিন্দা মো. বেলাল হোসেন সুইটকে (৩৮) আটক করা হয়।আটকের পর তার দেহ তল্লাশি করে একটি নীল রঙের শপিং ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল ইসকাফ সিরাপ উদ্ধার করা হয়।একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত লাল-কালো রঙের ১২৫ সিসি মোটরসাইকেলটি জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল হোসেন সুইট দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।তিনি উদ্ধারকৃত ইসকাফ সিরাপ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলেও স্বীকার করেন।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বে একটি ফৌজদারি মামলা রয়েছে।
এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।