• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

খানপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৬২ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২৪ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সদর থানার ১১ নম্বর ওয়ার্ডের খানপুর সর্দারপাড়া এলাকায় দারুস সালাম এতিমখানার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসিন্দা ও বর্তমানে সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার ভাড়াটিয়া মো. আশিক দেওয়ান (৩১) এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর এলাকার সাগর ইসলাম (৩৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ৫ দশমিক ৫ গ্রাম। পরে সেগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ছয়টি মাদক মামলা ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category