• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন |
  • English Version

সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেফতার ২

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) এবং শাহিন মিয়া।

 

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ১০ জুন বিকেলে রান্নাঘরে কাজ করার সময় অভিযুক্তরা তাকে জোরপূর্বক একটি ভবনের কক্ষে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

 

অভিযোগে আরও বলা হয়, সেখানে তাকে হাত ও মুখ বেঁধে ধর্ষণ করা হয়। পরে তিনি বাসায় ফিরে স্বামীকে বিষয়টি জানান। পরবর্তীতে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্যও অভিযান অব্যাহত রয়েছে।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুলিশ জানিয়েছে, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts