• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ যুবক আটক

মো হিমেল মিয়া।

মনোহরদী নরসিংদী।
নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া বাজার সংলগ্ন কর্নেল হকের ইটভাটার পাশে অবস্থিত একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে ১২০ পিস কমলা রঙের ইয়াবাসহ শামীম (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শামীমকে আটক করা হয়। তিনি উপজেলার দশদোনা গায়েন বাড়ি এলাকার আব্দুস ছাত্তার ও হালিমা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তার কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন এসআই আল ইসলাম। এ সময় তার সঙ্গে এএসআই সোহানুর রহমানসহ পুলিশের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category