• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে গণ-অবস্থান

Reporter Name / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

[ad_1]

প্রি-পেইড বিদ্যুৎ মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং বর্ধিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে গণ-অবস্থান ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন “আমরা নারায়ণগঞ্জবাসী”।

 

মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় শহরের কিল্লারপুলস্থ ডিপিডিসি বিদ্যুৎ অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নূরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. বদরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে শহরের বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক বাসিন্দা অংশ নেন।

 

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ ডিপিডিসির প্রধান প্রকৌশলীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পোস্ট-পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের উদ্যোগ বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রি-পেইড মিটার স্থাপনের ফলে গ্রাহকদের নানা ধরনের ভোগান্তি ও অতিরিক্ত ব্যয়ের মুখোমুখি হতে হচ্ছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে বিদ্যুতের মূল্য বৃদ্ধি।

 

সভাপতির বক্তব্যে আলহাজ নূরউদ্দিন আহমেদ বলেন, শহরের বিভিন্ন এলাকায় প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকরা নানা জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন। তিনি এ কার্যক্রম বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

 

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, হাজী রমজান উল রশীদ, এস এম শাহ আলম, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম খান, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, মাকিদ মোস্তাকিম শিপলুসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

 

বক্তারা বলেন, প্রি-পেইড মিটার স্থাপনের মাধ্যমে গ্রাহকদের দুর্ভোগ বাড়ানো হচ্ছে। তারা দ্রুত এ কার্যক্রম বন্ধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন তারা।

 

এ সময় গণসংহতি আন্দোলন, বিভিন্ন সামাজিক সংগঠন, শ্রমিক সংগঠন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category