• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সাংবাদিক রাসেলের বাসায় দুর্ধর্ষ চুরি, ৭ লাখ টাকার মালামাল খোয়া

Reporter Name / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বিবি রোড এলাকায় এক সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার দরজা ও ট্রাংকের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক কালবেলা পত্রিকার সহ-সম্পাদক ও সাংবাদিক মো. রাসেল (আদিত্য)।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. রাসেল নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন বিবি রোডের ২৪৩ নম্বর বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে দীর্ঘ প্রায় ৯ বছর ধরে তাঁর মাকে নিয়ে ভাড়া থাকছেন। সোমবার গভীর রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে তারা দেখতে পান ফ্ল্যাটের একটি কক্ষের দরজার হ্যাজবোল্ট ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।

পরে খোঁজ নিয়ে দেখা যায়, চোরেরা ঘরের ভেতরে থাকা একটি টিনের ট্রাংকের সিটকিনির কব্জা ভেঙে নগদ ২৫ হাজার টাকা, প্রায় ১৫ হাজার টাকা মূল্যের একটি নতুন ভিভো ওয়াই-০৪ (Vivo Y04) স্মার্টফোন, সাংবাদিক রাসেলের মায়ের ব্যবহৃত আনুমানিক ৩ ভরি ওজনের স্বর্ণালঙ্কার এবং গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা বলে দাবি করেছেন ভুক্তভোগী।

সাংবাদিক মো. রাসেল জানান, রাতে সবকিছু স্বাভাবিক ছিল। সকালে ঘুম থেকে উঠে দরজার হ্যাজবোল্ট ও ট্রাংক ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, “চুরি হওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে পুলিশের একাধিক কর্মকর্তা কাজ করছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

শহরের ব্যস্ততম বিবি রোড এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসী দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category