• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

[ad_1]

আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১১ বছর বয়সি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। 

অভিযুক্তের নাম ফারুক মোল্লা (৫০)। সোমবার (২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের গেদনাইল সৈয়দপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত ফারুক মোল্লা পটুয়াখালী জেলার গলাচিপা থানার চর বিশ্বাস এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে। বর্তমানে সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দ পাড়া এলাকায় ফোরকান আহমেদের বাড়ির ভাড়াটিয়া। 

 

ভুক্তভোগী ওই শিশুটি জানায় সোমবার রাতে সে তার এক আত্নীয়ের পার্শ্ববর্তী বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় অভিযুক্ত ফারুক তাকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জোর করে তার ঘরে নিয়ে যায়।

শিশুটি জানায় অভিযুক্ত ফারুক এসময় আম না এনে ঘরের দরজা আটকে দিলে সে চিৎকার করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে এবং ঘটনা শুনে অভিযুক্ত ফারুককে গণপিটুনি দেয়। 

 

এদিকে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। অপরদিকে গণপিটুনিতে আহত ফারুককে রাতে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রাতেই পুলিশ তার ভাই মিলনের হেফাজত হতে ফারুককে আটক করে থানায় নিয়ে যায়।

 

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া উপ-পরিদর্শক জাকিরুল জানান, ধর্ষণ চেষ্টার একটি অভিযোগে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা ভুক্তভুগির সাথে কথা বলেছি। ফারুক নামে অভিযুক্ত এক ব্যাক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category