• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে  সাংস্কৃতিক জোটের মানববন্ধন

Reporter Name / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

[ad_1]

দেশব্যাপী অব্যাহত শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার প্রতিবাদে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।

রোববার (২৪ মে) বিকেলে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মনি সুপান্থ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক দীনা তাজরিন অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রফিউর রাব্বি ও জাহিদুল হক দীপুসহ অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তব্যে রফিউর রাব্বি বলেন, দেশব্যাপী শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা রাষ্ট্রের কাঠামোগত ব্যর্থতা এবং সমাজের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের বহিঃপ্রকাশ। তিনি বলেন, “হঠাৎ করে সমাজে ধর্ষক তৈরি হয়নি। দীর্ঘদিন ধরে চলমান সামাজিক অবক্ষয়ের ফলেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ নেই।”

তিনি আরও বলেন, “যে মাদ্রাসা শিশুদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন হওয়ার কথা, সেখানেও ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটছে। আমরা কাদের দিয়ে আগামীর বাংলাদেশ গড়বো—এই প্রশ্নের উত্তর এখন জাতিকে খুঁজতে হবে।” একই সঙ্গে তিনি শিশুদের নিরাপত্তা নিয়ে জাতিসংঘের উদ্বেগের বিষয়টিও উল্লেখ করেন।

জাহিদুল হক দীপু বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যার ঘটনায় অভিভাবকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। অপরাধ দমনে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত না হওয়ায় অপরাধ বেড়েই চলেছে উল্লেখ করে তিনি শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

সভাপতির বক্তব্যে মনি সুপান্থ বলেন, সম্মিলিত সামাজিক আন্দোলনের মাধ্যমেই সমাজকে এই ভয়াবহ অবক্ষয় থেকে মুক্ত করা সম্ভব।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি জহিরুর ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মুন্নি সরদার, কবি সেলিম, শিল্পী প্রিয়ন্তী আমিন, বাউল শাহজালাল ফকির, শিক্ষক বিজয় কর্মকারসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category